শেরপুরে বন্যা কবলিত ৫টি গ্রামে ত্রাণ-সামগ্রী বিতরণ
মেহেদী হাসান শামীম,
প্রকাশ: Saturday, 6 July, 2024, 12:38 PM
শেরপুরে বন্যা কবলিত ৫টি গ্রামে ত্রাণ-সামগ্রী বিতরণ
ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৫ জুলাই শুক্রবার দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় নৌকা দিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
জানা যায়, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আব্দুর রাজ্জাক, (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিডিসি) এর নেতৃত্বে প্রায় ৫টি গ্রামের অত্যন্ত ৩ শতাধিক পরিবারের মাঝে ওইসব ত্রান-সামগ্রী বিতরণ করা হয়।
প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক বলেন, বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। এইসব এলাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবার গুলো তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী ও শেরপুর জেলা সমিতির সদস্য মহিউদ্দিন আহমেদ, মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, ঢাকাস্থ শেরপুর সমতি ও জেলা উন্নয়ন সংগ্রাম পরিষেদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।