ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 9:54 PM

কুড়িগ্রামে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি'র অংশ হিসেবে আজ ৩ জুলাই বুধবার শহরে মিছিল ও সমাবেশ অনুস্ঠিত হয়েছে।

সকাল ১১টায় কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বরাবরের মতো ঘোষপাড়াস্থ সিংহ ভাস্কর্যের পিছন থেকে ঘুরে গিয়ে শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে, জিয়া বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে শেষ হয়।এসময় বৃষ্টি শুরু হলে পরে বৃষ্টির মধ্যেই নসর উদ্দিন মার্কেটের সামনে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এক পতসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মোঃ জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু,জেলা বিএনপি নেতা আজিজুল হক, আবু হানিফ বিপ্লব,জেলা যুবদল নেতা ওয়াজেদ আলী ঝিনুক,রাকিবুল ইসলাম বকসী রকি, জেলা ছাত্রদল নেতা ইকবাল রাব্বি, বিপুল, কৃষকদলের সদস্য সচিব রিপন রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা প্রমূখ। জেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। নানা শর্তের বেড়াজালে বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status