ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 7:24 PM

সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ

সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ

ছাগলকাণ্ডের পর থেকে সাদিক এগ্রোর একের পর এক খামারে ব্রাহামা গরুর সন্ধানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর আরও একটি খামারে অভিযান চালিয়ে ৬টি ব্রাহামা জাতের গরুর সন্ধান পেয়েছে।

জানা যায়, মোহাম্মদপুর থানার নবীনগর এলাকার ১৫ নাম্বার রোডের সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।

দুদক জানায়, দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাদিক এগ্রোতে দুদকের এনফোর্সমেন্ট টিম এসে ৬টি ব্রাহমা গরুর সন্ধান পান। সেখানে প্রতিটি গরু কোটি টাকা মূল্যের বলে দাবি করেছে সাদিক এগ্রোতে কর্মরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক এগ্রোর এক কর্মী বলেন, ৩ তারিখ গভীর রাতে গরুগুলোকে এখানে আনা হয়।অভিযানে সাদিক এগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রাণীসম্পদ অধিদপ্তর গরুগুলো ২৮০ টাকা দরে মাংস হিসেবে বিক্রি করার শর্তে নিলামে দিয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status