ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা
মহিনুল ইসলাম সুজন,ডিমলা
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 6:15 PM

ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা

ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ‍‍` এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে ও ডিমলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক ড. এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক মিন্টু,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।এছাড়াও এতে সৈয়দপুর পাট পরিদর্শক মহিবুর রহমান লোহানী উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে ৭৫ জন‌ পাটচাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারি পাটচাষিদের প্রত্যেককেই একটি করে উন্নত মানের পাটের তৈরি ব্যাগ ও সম্মানি প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status