|
বোতলজাতকরণের ব্যবসা গুটিয়ে নিচ্ছে কোকা-কোলা
নতুন সময় ডেস্ক
|
![]() বোতলজাতকরণের ব্যবসা গুটিয়ে নিচ্ছে কোকা-কোলা কোম্পানির একটি অভ্যন্তরীণ নোট উদ্ধৃত করে, ভারতীয় মিডিয়া ইকোনমিক টাইমস জানিয়েছে যে বিআইজি-এর কর্পোরেট অফিস ৩০ জুন থেকে বন্ধ হয়ে যাবে। হিন্দুস্তান টাইমসও একই সূত্রে খবর প্রকাশ করেছে। যদিও তারা স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। প্রতিবেদন অনুসারে, বিআইজির করপোরেট অফিস বন্ধ হয়ে যাওয়ার পর ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় বোতলজাতকরণের কার্যক্রম কোকা-কোলার অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ (বিআইজি)। এটি সম্পর্কে কোকা-কোলার ওয়েবসাইটে লেখা রয়েছে, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে আমাদের বোতলজাতকরণের কার্যক্রম রয়েছে। তবে ‘সঠিক সময়ে, সঠিক মূল্য প্রস্তাবসহ সঠিক অংশীদার’ খোঁজার মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে ছোট বোতলজাতকারক হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে, কোকা-কোলা সাম্প্রতিক মাসগুলোতে বিআইজির আকার ছোট করার চেষ্টা করছে। ধীরে ধীরে বোতলজাতকরণ কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে তারা। ব্র্যান্ডটিকে আরও শক্তিশালী করে তোলা এবং বাজারে প্রতিদ্বন্দ্বিতা করার দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য কোকা-কোলা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
