|
কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
|
![]() কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পুরো ক্যাম্পাস ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপোস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’ এ ধরনের স্লোগান দিতে থাকেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
