|
জাতীয় ক্রাশ হয়ে যা বললেন তৃপ্তি
নতুন সময় ডেস্ক
|
![]() জাতীয় ক্রাশ হয়ে যা বললেন তৃপ্তি তিনি বলেন, ‘যখনই আমার কোনও ছবি মুক্তি পেয়েছে, মানুষ সেটি নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী হিসেবে এই বিষয়টি আমাদের উৎসাহ দেয়। এর জন্য আমাদের মধ্যে আরও ভাল কাজ করার তাগিদ তৈরি হয়। ‘জাতীয় ক্রাশ’ তকমা পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি।’ তৃপ্তি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। আবার গত কয়েক বছরেও তার অভিনয়ের ঝুলিতে রয়েছে মনে রাখার মতো কিছু চরিত্র। যে ছবিই হোক, মানুষের থেকে ভালবাসা পেয়েছি। মানুষ তার কাজ ভালোবেসেছে এবং তা নিয়ে কথাও বলেছে। ‘লায়লা মজনু’, ‘কালা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন। তবে ‘অ্যানিম্যাল’-এ অভিনয় করার পর থেকে তিনি নতুন করে চর্চায় উঠে আসেন। যদিও তৃপ্তি মনে করেন, ‘অ্যানিম্যাল’-এ রণবীরের সঙ্গে শয্যা দৃশ্যে অভিনয় করার থেকে তার কাছে ‘বুলবুল’ ছবির চরিত্রে অভিনয় করা তুলনামূলক ভাবে কঠিন ছিল। উল্লেখ্য, এই সময় তৃপ্তি তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভিকি কৌশল ও অ্যামি ভির্ক। ছবিটি আগামী ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । এছাড়াও আসন্ন চলচ্চিত্রের তালিকায় রয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে তার অপর ছবি ‘ভুল ভুলাইয়া ৩’। ভক্তরা ছবিটির ট্রেলারের জন্য অপেক্ষা করছেন যা এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে হিট হবে বলে আশা করা হচ্ছে। করণ জোহরের প্রযোজনায় ‘ধড়ক ২’ ছবিতেও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং তৃপ্তিকে প্রধান মহিলা চরিত্রে দেখা যাবে। ছবিটি ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
