ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
প্রিয় বাইডেন, তুমি আমার মতো বুড়ো, এবার সরে দাঁড়াও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 7:11 PM

প্রিয় বাইডেন, তুমি আমার মতো বুড়ো, এবার সরে দাঁড়াও

প্রিয় বাইডেন, তুমি আমার মতো বুড়ো, এবার সরে দাঁড়াও

নির্বাচনী বিতর্কে খারাপ পারফরম্যান্সের জন্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিতীয় মেয়াদের জন্য বাইডেনকে সমর্থন দেবেন কিনা তা পুনর্বিবেচনা করছে ডেমোক্রেটিক দল ও দাতা গোষ্ঠীগুলো। এই কাতারে এখন যোগ দিয়েছেন বাইডেনের শৈশবের বন্ধু জে পরিনি। বাইডেনকে লেখা এক চিঠিতে পরিনি জাতীয় দায়িত্ববোধের কথা মাথায় রেখে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

চিঠিতে সিএনএন-এর নির্বাচনী বিতর্ক নিয়ে নিজের মতামত জানাতে লেখক ও কবি জে পরিনি বাইডেনের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন। বলেছেন, তার মা বাইডেনের বেবিসিটার ছিলেন। অবশ্য জে পরিনি বাইডেনের নেতৃত্বের প্রশংসাও করেছেন। মহামারি এবং অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে দেশকে সঠিকভাবে পরিচালনা করেছেন বাইডেন, বলছেন জে পরিনি।

তবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কে বাইডেনের পারফরম্যান্স দেখে পরিনি স্বর পরিবর্তন করেছেন চিঠিতে। তার মতে, বিতর্ক চলার সময় বাইডেনের বিষয়ে উদ্বেগের কারণগুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। তার কর্কশ কন্ঠস্বর, ঘন ঘন অস্থিরতা, তোতলানো, প্রশ্নের উত্তর দেয়ার সময় খেই হারিয়ে ফেলা ইত্যাদি তার মতো অনেকের মনেই তখন প্রশ্ন জেগেছিল যে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার মতো অবস্থায় আছেন কী না।
 
বাইডেনের ‘নড়বড়ে ও দিশেহারা’ অবস্থা তুলে ধরে পরিনি বলতে চান, আরও এক মেয়াদে দেশ পরিচালনা করার জন্য বাইডেন যোগ্য নন। পরিনি চিঠিতে লেখেন, ‘প্রিয় জো, তুমি এখন আমার মত বুড়ো হয়ে গেছো। আমি জানি, সারাদিন চলার শক্তি জোগাড় করা কতটা কঠিন। আমাদের দেহ আগের মতো আর সহযোগিতা করবে না। এখন কখনও কখনও সকালে ঘুম থেকে উঠতেও কষ্ট হয়।’

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে ‘পুরানো, ফ্যাকাশে ও ভঙ্গুর’ অভিহিত করে পরিনি তার শৈশবের বন্ধুকে আরও শক্তিশালী কোনো ডেমোক্রেটিক প্রার্থীর কাছে প্রেসিডেন্ট পদটি ছেড়ে দেয়ার আহ্বান জানান। এর মধ্যদিয়ে জাতির ভবিষ্যৎ সুদৃঢ় থাকবে এবং ইতিহাস তাকে স্মরণীয় করে রাখবে। পরিনি ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের ইঙ্গিত দিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘গণতন্ত্র সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। আমি নিজে কাঁদছি। তোমার জন্য কাঁদছি। আমাদের জাতির জন্য কাঁদছি।’
 
জে পরিনি চিঠিতে লেখেন, ‘ট্রাম্প যদি হোয়াইট হাউজে ফিরে আসেন, তবে তিনি দরিদ্র ইউক্রেনীয়দের পিষে মারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাধীনভাবে রাজত্ব করার লাইসেন্স দিয়ে দেবেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ব্ল্যাঙ্ক চেক দয়ে দেবেন। তিনি ক্ষমতায় ফিরলে ন্যাটো ক্ষতিগ্রস্ত হবে। চীন এবং অন্য কোথাও থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক চাপাবেন, যা মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলবে।’
 
সবশেষে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজের মতো ডেমোক্রেটিক নেতাদের আগামী নির্বাচনের জন্য বাইডেনের বিকল্প খোঁজার মতো সাহসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জে পরিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status