ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
স্ত্রী জিতলেন ১০ লাখ ডলারের লটারি, খবর শুনে মারা গেলেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 12:36 PM

স্ত্রী জিতলেন ১০ লাখ ডলারের লটারি, খবর শুনে মারা গেলেন স্বামী

স্ত্রী জিতলেন ১০ লাখ ডলারের লটারি, খবর শুনে মারা গেলেন স্বামী

পেনসিলভানিয়ার ক্যারন কাউফম্যান নামে ৬১ বছর বয়সী এক নারী ১০ লাখ ডলারের লটারি জিতেছেন। এই খবর শোনার পর মারা গেছেন তার স্বামী। খবর- এপির।

এপির প্রতিবেদন অনুযায়ী, ঐ নারীর স্বামী ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শয্যাশায়ী স্বামীর পাশে বসেই ক্যারন তাকে ১০ লাখ ডলারের লটারি জেতার সুখবর দেন। কিন্তু এর মাঝেই মারা যান তার স্বামী। শেষ হয়ে যায় তার দীর্ঘ ৩১ বছরের সংসার।

উফম্যান তার মেয়ে এবং নাতি-নাতনীদের উপস্থিতিতেই এই বিপুল অর্থের চেকটি নিয়েছেন। যে জায়গা থেকে তিনি লটারি কিনেছিলেন, সেই জায়গাতেই এই চেকটি তাকে দেওয়া হয়েছিল।

লটারি জেতার পর ক্যারন কাউফম্যান তার স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম আমি এক মিলিয়ন জিততে যাচ্ছি। আমি জানি না ও এটা বুঝতে পেরেছিল কি না, কারণ আমি জানতাম যে সময় প্রায় শেষ হয়ে এসেছে।

ঐ ডলার খরচের বিষয়ে ঐ নারী বলেন, নিজের কিছু ছোট ছোট ইচ্ছা রয়েছে। আর এ কারণে তিনি একটি লিস্ট তৈরি করেছেন। জীবনের বাকি সময়টা নাতি নাতনিদের সঙ্গেই আনন্দ করে কাটাবেন ভেবেছেন। তার ইচ্ছে রয়েছে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা। ডিজনিওয়ার্ল্ডও ঘুরতে যেতে চান একবার। তার মনের এই প্রত্যেকটা সুপ্ত ইচ্ছা তিনি পূরণ করবেন বলে জানিয়েছেন। নারীর কথায়, আমার এবং আমার স্বামীর একটি শখ ছিল, সেটা ঐ মাছ ধরা। আমার স্বামী এখন চলে গিয়েছেন। তাই আমার নাতিকে আঁকড়ে ধরেছি। এবার আমরা একসঙ্গে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাব।

কাউফম্যান এর আগেও স্ক্র্যাচ-অফ, ট্রিপ এবং অন্যান্য পুরস্কারেও বিপুল অর্থ জিতেছিলেন। সেই অর্থের পরিমাণ ছিল প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status