ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
চাটখিলে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
রুবেল হোসেন, চাটখিল
প্রকাশ: Wednesday, 5 June, 2024, 7:28 PM

চাটখিলে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

চাটখিলে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে শীর্ষক বিষয়ে চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের আয়োজনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ জুন) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন নোয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আরিফ আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যা চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বলেন, 'বিতর্ক শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়তা করে। বিতার্কিকরাই দেশের বিভিন্ন পর্যায়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বিতর্ক চর্চাকে উদ্বুদ্ধ করতে চাটখিল উপজেলায় শীঘ্রই একটি বিতর্ক সংগঠন তৈরি করা হবে।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের  ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও  সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স-আপ হয়। বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী  সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদস্য মনিরুল কামাল, সাহেলা পারভীন, হাছিনা আক্তার, মহি উদ্দিন বাবু, মো. আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status