ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ডিপজলের ‘পর্বত’ সিনেমা হল ভাঙা হচ্ছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 June, 2024, 11:33 AM
সর্বশেষ আপডেট: Monday, 3 June, 2024, 11:34 AM

ডিপজলের ‘পর্বত’ সিনেমা হল ভাঙা হচ্ছে

ডিপজলের ‘পর্বত’ সিনেমা হল ভাঙা হচ্ছে

ভেঙে ফেলা হচ্ছে ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’। হলটির মালিক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। তবে সেখানে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে।

অভিনেতা বলেন, ‘হলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে মার্কেট তৈরি করা হবে। তবে মার্কেটের উপরে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে। তিনটি স্ক্রিন নিয়েই এই মাল্টিপ্লেক্স চলবে।’


দীর্ঘদিন যাবৎ বন্ধ পরে ছিল এই হল। যে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুভিলর্ড খ্যাত এই অভিনেতা।

নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০ সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে দেড়শতে। এর মধ্যে প্রায় ৬০টি সিনেমা হল পুরোদমে সচল। বাকিগুলোও রয়েছে বন্ধ হওয়ার ঝুঁকিতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status