ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আদালতে হাজিরা দিতে আসা আসামীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 June, 2024, 8:07 PM

আদালতে হাজিরা দিতে আসা আসামীর মৃত্যু

আদালতে হাজিরা দিতে আসা আসামীর মৃত্যু

আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে ঢোকার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জাকির হোসেন। 

রোববার ২ জুন, ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল। জানা গেছে জাকির হোসেন জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য বেলা সাড়ে ১১ টায় আদালতে আসেন।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসহি দেন। এর পরেই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন। তার সাথে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির সেখানে মারা যান।

পরে জাকিরের মরদেহ তার আত্মীয় স্বজনরা কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। সে ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

জাকিরের অপর আইনজীবী সুলতান নাসের জানান জাকির আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন।জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই বোনদের আসামী করে ২০১৯ সালে মামলাটি দায়ের করেছিলেন জনৈকা রহিমা খাতুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status