|
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড গজারিয়া, পরিদর্শনে উপজেলা প্রশাসন
গাজী মাহমুদ পারভেজ
|
![]() ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড গজারিয়া, পরিদর্শনে উপজেলা প্রশাসন ইতোপূর্বে ঘটে যাওয়া সকল ঘূর্ণিঝড়ের চেয়ে এবারের ঘূর্ণিঝড়ের তাণ্ডব ছিল নজিরবিহীন। দুদিনব্যাপী রেমাল তাণ্ডব লীলা চালালে কোনো মানুষ না মারা গেলেও ¶তির পরিমাণ ছিল অতীতের তুলনায় রেকর্ড। ঘুর্ণিঝড় রেমালের আঘাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী তীরবর্তী গ্রাম গুলোর মধ্যে চর বলাকী, ইসমানিরচর, নয়ানগর, কালিপুরা, তনু সরকার কান্দি, ভেরিমোল্লা কান্দিসহ বিধ্বস্ত হয়। এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। তবে এখন পর্যন্ত প্রশাসনের থেকে ¶তিগ্রস্তদের তালিকা করা হয়নি বলে ইউএনও গণমাধ্যমে জানান। দুর্যোগের মধ্যে স্বাভাবিক কাজ কর্ম না থাকায় খেটে খাওয়া মানুষেরা আর্থিক সঙ্কটে জীবনযাপন করছে। ৩১ মে শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সার বলেন, ঘূণিঝড় রেমালের আঘাতে উপজেলা হোসেন্দী ইউনিয়নের চর বলাকী মেঘনা নদীর তীরবর্তী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের প¶ে ভুক্তভোগীদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে তাদের তালিকা করে। এছাড়াও গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ ঘুর্ণিঝড় রেমালে ¶তিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা আশ্বাস দেন। এবিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপ¶ জানান বিষয়টি উর্ধতন কর্তৃপ¶কে অবগত করা হয়েছে। উর্ধতন কর্তৃপ¶ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, মেরালের তান্ডবে ¶তিগ্রস্ত এলাকা উপজেলা প্রশাসনের প¶ থেকে পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন ¶তিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ বরাদ্দ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
