ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2024, 11:05 AM

ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে

ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে

গাজা যুদ্ধ বন্ধে এবার ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (৩১ মে) হোয়াইট হাউসে এই প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ বন্ধ হওয়ার সময় এসেছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন পর্যায়ের এই প্রস্তাব ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে- যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবসতি এলাকা থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে এবং হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি দেয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটা সত্যিকারের চূড়ান্ত সিদ্ধান্ত। হামাস বলেছে যে তারা যুদ্ধবিরতি চায়, এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে, তারা আসলেই এটা চায় কিনা। এই যুদ্ধবিরতি হলে গাজায় আরও মানবিক ত্রাণ ঢুকবে বলে জানান বাইডেন।

অন্যদিকে এর বিনিময়ে ইসরায়েলে বন্দি থাকা কয়েক শ মানুষকে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে।

দ্বিতীয় ধাপে হামাস বাকি জিম্মিদের মুক্তি দেবে যার মধ্যে পুরুষ সেনা আছে। এরপর এই যুদ্ধবিরতিকে ‘স্থায়ীভাবে শত্রুতা বন্ধে’ উন্নীত করা হবে।

তৃতীয় পর্যায়ের প্রস্তাবে বলা হয়েছে, জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরণের একটি ‘পুনর্গঠন পরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় এক লাখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status