ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পলাশে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 May, 2024, 5:32 PM

পলাশে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ২

পলাশে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ২

নরসিংদীর পলাশে মো. রহিম মিয়া (২৫) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় বাবা-ছেলেসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর ডাঙ্গা গ্রামের মিলন মিয়ার ছেলে আব্দুল কাদির ও তার ছেলে গোলাম রাব্বানী। 

এর আগে গত  (২০ মে সোমবার) বিকালে ডাঙ্গা বাজার থেকে রহিম মিয়াকে অপহরণ করে অভিযুক্ত আব্দুল কাদিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাকে অমানুবিক নির্যাতন করা হয়। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী রহিম মিয়া ও অভিযুক্তরা পূর্বপরিচিত। 

গত সোমবার বিকালে ডাঙ্গা বাজারে বিকালে রহিম মিয়াকে ডেকে এনে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে মারধর করাসহ মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ গিযে অপহৃত রহিম মিয়াকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় ভুক্তভোগী রহিম মিয়ার বড় ভাই মাসুদ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status