ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 May, 2024, 5:29 PM

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার একটি মাদ্রাসার জমি জালিয়াতি করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা রোডে তারা এ কর্মসূচী পালন করেন।

এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ তরিকুল ইসলাম, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য নূর সালাম, মোহাম্মদ আলী, কাজী শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দ্বীন মোহাম্মদ নামে এক ব্যাক্তি ১৯৭৩ সালে মাঝিনা মৌজার ১২ শতাংশ জমি ১২৫২ দাগে মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার নামে ওয়াকফাহ করে দেয়। স্থানীয় জমির দালাল নবী হোসেন নামে একজন খারা দলিল করে মনির হোসেন নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করে দেয়। আমরা মাদ্রাসার জমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status