ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 May, 2024, 5:40 PM

গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা বুধবার উপজেলা সভাকক্ষে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মু.জিয়াউর রহমান এমপি। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।

 উপজেলা একাডেমি সুপারভাইজার আসমা খাতুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলি, রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী নওশিন তাসফিয়াহ।

উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৬২ জনকে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ১৪ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status