|
উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি : ইনফিনিক্স নোট ৪০ সিরিজ
নতুন সময় ডেস্ক
|
![]() উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি : ইনফিনিক্স নোট ৪০ সিরিজ একইসঙ্গে দ্রুত ও উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছে ইনফিনিক্স। সম্প্রতি বাজারে আসা নতুন নোট ৪০ সিরিজের স্মার্টফোনে এই প্রযুক্তির মান আরও বেড়েছে। ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতাও উন্নত হয়েছে। প্রথমবারের মতো নোট ৪০ সিরিজে যুক্ত করা হয়েছে অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ নামে পরিচিত ইনফিনিক্সের অল- রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তির দ্বিতীয় প্রজন্ম। অত্যাধুনিক এই প্রযুক্তিতে আছে একটি মাল্টি-ট্যাব গঠনের ব্যাটারি এবং তিনটি সমান্তরাল ফাস্ট-চার্জিং চিপ। যার মাধ্যমে ১০০ ওয়াট পর্যন্ত স্থিতিশীল ও কার্যকর ওয়্যারড চার্জিংয়ের সুবিধা পাওয়া যায়। এছাড়া, সিরিজটি ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস রিভার্স চার্জিংও সাপোর্ট করে। যার সাহায্যে ফোনকে অন্যান্য ডিভাইসের জন্য পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। নোট ৪০ সিরিজের একটি উল্লেখযোগ্য ফিচার হলো- ওয়্যারলেস ম্যাগচার্জ, যা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে একটি নতুন সংযোজন। নিরবচ্ছিন্ন ম্যাগনেটিক চার্জিংয়ের জন্য এই সিস্টেমে আছে একটি ফোন কেস (ম্যাগকেস), একটি ম্যাগনেটিক চার্জিং প্যাড (ম্যাগপ্যাড) এবং একটি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক (ম্যাগপাওয়ার)। সম্প্রতি, ফোর্বস ইনফিনিক্সের ম্যাগচার্জকে অ্যাপলের ম্যাগসেফ-এর সাথে তুলনা করেছে। তাদের মতে, কার্যকারিতা ও সুবিধা উভয় ক্ষেত্রেই ইনফিনিক্সের সমাধান উন্নততর। অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ প্রযুক্তির কেন্দ্রে আছে ইনফিনিক্সের তৈরি পাওয়ার ম্যানেজমেন্ট চিপ চিতা এক্স১। যার সাহায্যে বিভিন্ন ধরনের চার্জিং ফিচার ও মোড কাজ করতে পারে। যেমন- মাল্টি-স্পিড ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এআই চার্জিং প্রোটেকশন এবং পিডি ৩.০ প্রোটোকলের জন্য সাপোর্ট। মাল্টি-স্পিড ফাস্ট চার্জিংয়ের আওতায় আছে সুপার মোড, স্মার্ট মোড এবং লো-টেম্পারেচার মোড। এই মোডগুলো ব্যবহারকারীদের চার্জিংয়ের অভিজ্ঞতা উন্নত করে। উচ্চ তাপমাত্রা সহনীয় ডিভাইস হিসেবে নোট ৪০ সিরিজের ডিজাইন করা হয়েছে। মাইনাস ২০° সেলসিয়াস তাপমাত্রায়ও অনায়েসেই এই স্মার্টফোন চার্জ দেওয়া যায়। এ কারণে ভ্রমণপ্রেমীরা নিশ্চিন্তে এই ডিভাইসটি বেছে নিতে পারেন। এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে নোট ৪০ সিরিজের দুটি মডেল এসেছে- নোট ৪০ ও নোট ৪০ প্রো। দেশজুড়ে ইনফিনিক্স অফিশিয়াল রিটেইলারের কাছে পাওয়া যাচ্ছে ফোনগুলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
