|
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ থেকে ২০ শতাংশ: ইসি সচিব
নতুন সময় প্রতিবেদক
|
![]() চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ থেকে ২০ শতাংশ: ইসি সচিব বুধবার বেলা ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাহাংগীর আলম বলেন, এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি। ভোট শান্তিপূর্ণ হচ্ছে। বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও জানান এই সচিব বলেন, প্রার্থীর প্রতীক বরাদ্দ ছিল কোন আইসক্রিম। কিন্তু ব্যালটে লাঠিযুক্ত আইসক্রিম দেওয়ার কারণে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফেনীতে অনিয়মের অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান জাহাংগীর আলম। তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত করা হয়েছে ২২ উপজেলার ভোট। এই ধাপে ভোটার ২ কোটির ওপরে। এর মধ্যে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে প্রায় ৫৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। সাথে থাকছে লক্ষাধিক আনসার সদস্য। এ ধাপে এরই মধ্যে বিভিন্ন পদে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
