ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
শতশত ঘর-বাড়ী গাছপালা বিধ্বস্ত
ভান্ডারিয়া ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে নিহত-৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 May, 2024, 11:53 PM

ভান্ডারিয়া ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে নিহত-৩

ভান্ডারিয়া ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে নিহত-৩

পিরোজপুরের ভান্ডারিয়া ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ৩ জন নিহত হয়েছেন। অসংখ্য ঘর-বাড়িসহ শত শত গাছ পালা ভেঙে পড়ে উপজেলা বিদ্যুৎ সরবরাহসহ সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, তেলিখালী গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মাজেদা বেগম (৭৫) নামের এক গৃহবধূ এবং গৌরিপুর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে পার্শ্ববর্তী বলতলা গ্রামে যাওয়ার পথে গাছের নিচে চাপা পড়ে মো. জাকির হোসেন (৪৫), ও পৌরশহরের দিহান (৪ বছর) নামের এক শিশু পানিতে ডুবে নিহত  হয়েছেন। এদিকে সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়া  মানুষের মাঝে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে  শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত। ঘর বাড়ী বিধ্বস্ত হয়ে ২শতাধিক পরিবার বেরীবাধের ওপর আশ্রয় নিয়েছে।

আবাসিক প্রকৌশলী বিদ্যুত মো.  জানান, বিদ্যুৎ সরবারাহ স্বাভাবিক করতে ১০-১৫ দিন সময় লাগবে। উপজেলা সদরের বিদ্যুৎ সরাবরাহ চালু করতে জোর তৎপরতা চালানো হচ্ছে। অসংখ্য জায়গায় তারের ওপড়ে গাছ ভেঙে পড়ে তার ছিড়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে গাছ অপসারণ অব্যাহত রয়েছে। জনবল কম থাকায় সময় লাগছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা জানান, বন্যায় অসংখ্য বাড়ী-ঘর গাছা পালা ভেঙে পড়েছে বিদ্যু খুটিও ভেঙে পড়ছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status