ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
রংপুরে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সামগ্রী বিতরণ
আব্দুর রহমান রাসেল, রংপুর
প্রকাশ: Tuesday, 28 May, 2024, 8:17 PM

রংপুরে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সামগ্রী বিতরণ

রংপুরে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সামগ্রী বিতরণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় ভোটের জন্য প্রস্তুত রংপুরের দুটি উপজেলার ১৬২ টি ভোট কেন্দ্রের এক হাজার ৫৫ কক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে গঙ্গাচড়ার দুটি দুর্গম ইউনিয়নে ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। এছাড়াও বাকিসব কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়া সকল সরঞ্জাম ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নির্বাচনী এলাকা। রংপুর সদর ও গঙ্গাচড়া এই দুই উপজেলায় ৬শ ৪৮ জন পুলিশ সদস্য ও দুই হাজার ৭৫৪ জন আনছার সদস্যসহ ৪ প্লাটুন বিজিবি, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুইজন অফিসিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকছেন ভোটের মাঠে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

রংপুর অতিরিক্ত জেলা রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, গঙ্গাচড়ার দুটি দুর্গম ইউনিয়নে ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
 এছাড়াও বাকিসব কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়া সকল সরঞ্জাম ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সুষ্ঠু নিরপেক্ষ করতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নির্বাচনী এলাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status