|
ঘুর্ণিঝড় রিমাল, ফরিদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সাথে দমকা হাওয়া বইছে
সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর
|
![]() ঘুর্ণিঝড় রিমাল, ফরিদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সাথে দমকা হাওয়া বইছে এতে কয়েক দিনের অব্যাহত ভাপস্যা গরম কমে কিছুটা শীতলতা অনুভূত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার বিভিন্ন স্থান থেকে ঝোড়ো বাতাস ও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রিমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ফরিদপুর জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শ্রমিকদের দেখা গেছে বৃষ্টির মধ্যেও কাজের খোঁজে বেরিয়েছেন তাঁরা। এছাড়া ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চাকরিজীবীদের অফিসে যেতে দেখা গেছে। ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার জানিয়েছেন, রিমেলের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ এবং সড়ক বিভাগকে সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সকল নির্বাহী অফিসারগণ নিজ নিজ উপজেলার সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখতে ও যেকোন দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
