ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মিরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার
মোঃ সালাউদ্দিন রাসেল
প্রকাশ: Monday, 27 May, 2024, 8:43 PM

মিরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার

মিরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নং  ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম কে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যার আলোচিত ও চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেন কে দীর্ঘ ০৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।


সোমবার (২৭ মে) দুপুর ১২:৪০ মিনিটে র‌্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ শরীফ উল আলম জাতীয় দৈনিক নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, মিরসরাইয়ে ২০১৭ সালের ০৫ সেপ্টেম্বর তারিখে যুবলীগ নেতা ফজলুল করিম কে হত্যার প্রধান আসামী মোঃ শাকিল(২৬) কে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশন এর সামনে থেকে রবিবার (২৬ তারিখ) রাত ৯:৩০ মিনিটে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তার ও পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা ফজলুল করিমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামী শাকিলের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা ও একটি হত্যার চেষ্টা এবং জোরারগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার মামলা সহ সর্বমোট ০৩ (তিন) টি মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status