চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ সাহা জানান, বৃষ্টি ও ঝড়ে সকল ফসলের জন্য খুবই উপকারী। বৃষ্টি হওয়ায় আউষ চাষীদের জন্য আরো ভালো হলো। তবে, ঝড়ে মাঠের দন্ডায়মান গাছ জাতীয় ফসল কলা ও পেঁপেঁসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে, কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা মাঠ জরিপের আগে বলা সম্ভব নয়। আগামীকাল বলা যাবে কি ক্ষতি হয়েছে।
আজ ২৭ মে মধ্যরাত থেকে হালকা বাতাসের সাথে বৃষ্টি শুর হয়েছে এসংবাদ লেখা পর্যন্ত বৃষ্টি ও ঝড় শুরু হয় যা অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান আজ বিকালে ৭২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, বৃষ্টি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।