ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে অন্তঃসত্ত্বা এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা : এক যুবক গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 27 May, 2024, 7:51 PM

গাজীপুরে অন্তঃসত্ত্বা এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা : এক যুবক গ্রেপ্তার

গাজীপুরে অন্তঃসত্ত্বা এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা : এক যুবক গ্রেপ্তার

গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা মন্ত্রিবাড়ী এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার ছুরিকাঘাতে এক অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকার মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় তাকে রক্ষা করতে এগীয়ে আসলে আহত হয়েছেন অপর আরও এক নারী। স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। রবিবার (২৬মে) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম।


নিহত রুমানা আক্তার (২৮) বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামের হাসান হাওলাদারের স্ত্রী। তিনি সালনার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার স্বামী হাসান হাওলাদার সালনার একটি গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত। এ ঘটনায় আহত অপর নারী হলেন সাবিনা। তিনি জামালপুরের ইসলাসপুর এলাকার আয়নাল হকের স্ত্রী। আটক যুবক কায়েস রানা (২৭)। সে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকার আব্দুল খালেকের ছেলে। আটক যুবক সালনার একটি গার্মেন্টসে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সালনার মন্ত্রী বাড়ি সড়কের গোলাম মোস্তফার বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন নিহত ও আহত নারী। তাদের পাশেই ভাড়া বাসায় থাকেন আটক  কায়েস রানা। পূর্বের কোনও অজ্ঞাত ঘটনার জেরে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে কায়েস ছুরি নিয়ে সাবিনার ঘরে প্রবেশ করেন। এ সময় সাবিনার স্বামী বাসায় না থাকায় ঘরে গিয়ে কায়েস সাবিনাকে ছুরি দিয়ে গলায় ও পিঠে এলোপাথারি আঘাত করেন।

এসময় সাবিনার চিৎকার শুনে এগিয়ে যান প্রতিবেশি রুমানা। তাকেও ছুরিকাঘাত করেন কায়েস। এতে অতিরিক্ত রক্তক্ষরণে রুমানার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় সাবিনাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করে। স্থানীয়রা অভিযুক্ত কায়েস রানাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, এসময় জনতার হাতে আটক কায়েস রানাকে থানা পুলিশ হেফাজতে নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বলেন, কী কারণে ঝগড়া বা রোমানাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কায়েস রানা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status