ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম দিনে প্রচারণা সরগরম
জসীম উদ্দীন,বাঁশখালী
প্রকাশ: Monday, 20 May, 2024, 8:02 PM

ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম দিনে প্রচারণা সরগরম

ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম দিনে প্রচারণা সরগরম

আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিনপদে ১৫ জন প্রার্থীর মধ্যে মোজাম্মেল হক সিকদার নামে এক চেয়ারম্যান প্রার্থী গতকাল স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করায় ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, প্রতীক পাওয়ার পরপরই সরগরম হয়ে উঠেছে পুরো বাঁশখালীর নির্বাচনী মাঠ।

আজ ২০মে (সোমবার) সকাল ১১ টা থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা কার্যক্রম শুরু করেন।

এতে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম পেয়েছে (দোয়াত কলম), বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক(আনারস), চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জিএস, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল পেয়েছে (মোটর সাইকেল) প্রতীক।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসাইন পেয়েছে (তালা), ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মালেক মানিক (উড়োজাহাজ), বাঁশখালী উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় আম্পায়ার আরিফুর রহমান সুজন (টিয়া পাখি), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আরিফুজ্জামান আরিফ (চশমা), বাঁশখালী উলামা পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান গণী (মাইক), সাবেক ছাত্র নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম (টিওবওয়েল), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন পেয়েছে (বই) প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, উপজেলা মহিলা আ'লীগের সভাপতি, জেলা মহিলা আ'লীগের সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক কারা পরিদর্শক রেহেনা আকতার কাজমী পেয়েছেন (কলসি), সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও সাবেক কারাপরিদর্শক ইয়ামুন নাহার (প্রজাপতি), বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক নুরী মন আক্তার নুরী পেয়েছে (ফুটবল) প্রতীক।

বাঁশখালী উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

উল্লেখ্য যে, মুহাম্মদ এমরানুল হক (ইমরান) গত পঞ্চম উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যানে জয় লাভ করলে ও বিভিন্ন সমস্যার কারণে চেয়ারে বসতে পারে নাই। বর্তমান তিনি একই পদে নির্বাচন না করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, সকল ধরনের আচরণ বিধি মেনে মানুষের গনজাগরণ এবং গণ জোয়ার সৃষ্টি করে বিপুল ভোটে জয় লাভ করবেন।
ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশখালীতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। পুরো বাঁশখালীতে মোট  ভোটার সংখ্যা রয়েছে ৩,৭৬,৯০৬ জন এর মধ্যে নারী ভোটার ১,৭৪,৫৮১ পুরুষ ২,০২,৩২১ হিজরা ভোটার রয়েছে ৪ জন এবং কেন্দ্র সংখ্যা ১১৫ টি। অন্য দিকে আজ নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর দিনে বাঁশখালী থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোটা ১৫ জন প্রার্থী নিজেরা নিজেদের মত করে প্রচার প্রচারণা শুরু করেন বলেন জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status