ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2024, 1:11 PM

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত অভিনেতা বার্নার্ড হিল (৭৯) মারা গেছেন।

স্থানীয় সময় রোববার (৫ মে) ভোরে তার মৃত্যু হয়েছে।
বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর তথ্য তার মুখপাত্র লু কুলসন নিশ্চিত করেছেন সংবাদমাদ্যমকে।

তিনি জানান, রোববার মৃত্যু হয়েছে বার্নার্ড হিলের।

বার্নার্ড হিল ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপটেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পৃথক দুটি চরিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন বার্নার্ড হিল। এ অভিনেতা যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাসিন্দা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status