|
২ হাজার ৯৪৩ কনটেন্ট সরাতে গুগলকে বাংলাদেশের অনুরোধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২ হাজার ৯৪৩ কনটেন্ট সরাতে গুগলকে বাংলাদেশের অনুরোধ সরকারের এসব অনুরোধের ৫৮ দশমিক ৬ শতাংশে ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি গুগল। সম্প্রতি স্বচ্ছতা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১১ সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এ ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসব কনটেন্ট সরাতে সবথেকে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ইত্যাদি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত এবং অন্যান্য সংস্থাও কনটেন্ট সরাতে অনুরোধ করেছে গুগলের কাছে। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে মোট ১২ হাজার ৫৬৯টি কনটেন্ট সরাতে তিন হাজার ৭৬৬টি অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
