|
একরামের এমপি পদ স্থগিতের দাবি জেলা আ.লীগের
নতুন সময় প্রতিবেদক
|
![]() একরামের এমপি পদ স্থগিতের দাবি জেলা আ.লীগের মঙ্গলবার ২৩ এপ্রিল বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীসহ নেতারা। বক্তারা বলেন, এমপি একরামুল করিম চৌধুরীর বাড়ি কবিরহাট উপজেলায়। তিনি নিজ ছেলের জাতীয় পরিচয়পত্র ট্রান্সফার করে সুবর্ণচর নিয়ে ছেলেকে দিয়ে উপজেলা পরিষদের প্রার্থী করিয়েছেন। তাও আবার জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা খায়রুল আনম সেলিমের বিরুদ্ধে। প্রতীক পাওয়ার আগ থেকে ভোটের মাঠে নেমে এমপি একরাম আওয়ামী লীগের নেতাদের হুমকি দিচ্ছেন, বিষোদগার করছেন। ভোট না দিলে উন্নয়ন করবে না বলে সাধারণ মানুষকে শাসাচ্ছেন। জেলা সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেলকে তার অফিস থেকে বের হতে দেবে না বলেও হুমকি দিচ্ছেন; যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। একজন আইন প্রণেতা হয়ে তিনি আইনবহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একরাম চৌধুরী নোয়াখালী পৌরসভার মেয়রের কক্ষে আমাকে নেতাকর্মীদের সামনে চরমভাবে অপমান করে এক পর্যায়ে তেড়ে আসে এবং হুমকি দিয়ে বলে সে আমাকে দেখে নেবে। আমি নাকি বহুত সুখে আছি সেটাও সে আমাকে (ভরে) দিবে। এ ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি দারুণভাবে শারীরিক ও মানসিক বিপর্যস্ত হয়ে পড়ি। সেজন্য আমি চিকিৎসাজনিত কারণে কিছুদিন ঢাকায় অবস্থান নিতে বাধ্য হই। কিন্তু মোবাইল ফোনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখি যেন সবাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, এমপি আমার বিরুদ্ধে তার ছেলে সাবাব চৌধুরীকে কবিরহাট থেকে এনে সুবর্ণচরে ভোটার করে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করেছেন আমাকে অপমান ও জেলা আওয়ামী লীগকে অপমান করার জন্য। সে মনে করে যে, দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কারণ সে এমপি। এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, এমপি তার অঢেল টাকা, পেশিশক্তি, সন্ত্রাসী বাহিনী, অবৈধ অস্ত্র এবং এমপির ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ছেলেকে জয়ী করতে উঠে পড়ে লেগেছে। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। আমাকে যা তা ভাষায় গালাগালি করছে; যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। আমি তার এমন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী ও দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব যেন তিনি অতি দ্রুত একরামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
