ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সোনারগায়ে ৪৯ লাখ টাকার জাল নোট সহ দুই জনকে গ্রেপ্তার
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Monday, 22 April, 2024, 7:51 PM

সোনারগায়ে ৪৯ লাখ টাকার জাল নোট সহ দুই জনকে গ্রেপ্তার

সোনারগায়ে ৪৯ লাখ টাকার জাল নোট সহ দুই জনকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগায়ে ৪৯ লাখ টাকার জাল নোট সহ রহমান ও বাবুল নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দিবাগত রাতে উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁও উপজেলার নানাখী এলাকার মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২) ও একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল (৬০)।

পুলিশ সুপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোনারগাঁও থানাধীন নানাখী সাকিনস্থ নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠে কতিপয় আসামীরা জালটাকাসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন আসামীকে তাদের হেফাজতে থাকা গোলাপী রঙের একটি লাগেজ থেকে মোট ৪৯ লক্ষ জাল টাকা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তরাকৃতরা জানায়, আসামী মো. বাবুলের মেয়ের জামাই মো. সাহাবুদ্দিন জালনোট প্রস্তুত পূর্বক গ্রেপ্তারকৃতদের কাছে সরবরাহ করেন। গ্রেপ্তারকৃত আসামীরা ঈদ, পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন সময় ঢাকা–নারায়ণঞ্জসহ আশ–পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার ও ডাইস উদ্ধারের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁও থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীণ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status