ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
পাথরঘাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Monday, 22 April, 2024, 7:49 PM

পাথরঘাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

পাথরঘাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটার পৌর শহর এলাকায় একটি বসতঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার। খবর শুনে নগদ টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরগুনা- ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।

সোমবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় পাথরঘাটা পৌর শহর ৩নং ওয়ার্ডের মৃত করিম হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, নাতিকে চা বানিয়ে দিতে ইউনুস হাওলাদার ঘরে থাকা গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ইউনুস হাওলাদার কিছুটা দগ্ধ হয়। পরে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে পাথরঘাটা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ঘরে থাকা স্বর্ণ অলংকার নগদ ৫০ হাজার টাকা পুড়ে হয়ে গেছে বলে জানায় ওই ক্ষতিগ্রস্ত পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status