ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
যশোরের চৌগাছায় চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন মোট প্রার্থী ১১
মাহমুদুর রহমান, চৌগাছা
প্রকাশ: Monday, 22 April, 2024, 7:46 PM

যশোরের চৌগাছায় চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন মোট প্রার্থী ১১

যশোরের চৌগাছায় চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন মোট প্রার্থী ১১

আগামী ২১ মে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে রোববার (২১ এপ্রিল"২৪) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যশোরের চৌগাছায় চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং এসএম হাবিবুর রহমানের ভাতিজা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, সাবেক চৌগাছা ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক শামিম রেজা ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, নাছিমা খানম,কামরুননাহার শাহীন , সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি ও রিপা খাতুন। উপজেলার মোট পুরুষ ভোটার সংখ্যা ১০১০৬৫, ও মহিলা ভোটার সংখ্যা ৯৮৩৬৮,সর্বমোট ভোটার সংখ্যা – ১৯৯৪৩৩। ভোট কেন্দ্রের সংখ্যা -৮১,মোট বুথের সংখ্যা -৫৭৮। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন , তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল"২০২৪। ২১ মে"২০২৪ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status