ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বান্দরবানে ২এবিপিএন অভিযানে ট্রাকসহ বিভিন্ন জাতের গোলকাঠ জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 April, 2024, 7:39 PM

বান্দরবানে ২এবিপিএন অভিযানে ট্রাকসহ বিভিন্ন জাতের গোলকাঠ জব্দ

বান্দরবানে ২এবিপিএন অভিযানে ট্রাকসহ বিভিন্ন জাতের গোলকাঠ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানে বিশেষ অভিযানে অবৈধভাবে বিপুল পরিমাণে গোল কাঠ পাচারকালে আটক করেছে ২ এপিবিএন এর সদস্যরা।

গত ২১শে এপ্রিল (রবিবার) বান্দরবানের মেঘলাস্থ ২এবিপিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুদ্দিন,এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন,এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক,এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার সদর থানাধীন,সদর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রেইচা ঘোনাপাড়া ইব্রাহিমের চায়ের দোকানের সামনে সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে কাঠ পরিবহনকারী একটি হলুদ-সবুজ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং- বগুড়া-ড-১১-০৪০৫, ইঞ্জিন নং-৪ঐএ১, চেসিস নং- ঘকজ৬৬ঊ- ৭৫১১৪৫৪, সহ আকাশমনি গোল কাঠ ৩৮ টুকরা, (৬৭.৭৪ ঘনফুট), গুটগুটিয়া গোল কাঠ ৪ টুকরা, (৬.০১ ঘনফুট), গামারি গোল কাঠ ২৭ টুকরা, (৪২.৯২ ঘনফুট), সর্বমোট ৬৯ টুকরা সর্বমোট ১১৬.৬৭ ঘনফুট কাঠ, যার সর্বমোট (আনুমানিক) মূল্য- ৮০,১৯৬ (আশি হাজার একশত ছিয়ানব্বই) টাকা।

পরে বান্দরবান সুয়ালক ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর এর নিকট জব্দ করা মালামাল গুলি বুঝিয়ে দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status