|
কোটালীপাড়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিবেদক
|
![]() কোটালীপাড়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাঠিয়া গ্রামের নিজ ঘরে ঘুমিয়ে ছিলো অশোক। এ সময় ছুরি দিয়ে গলা কেটে অশোকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে অশোকের ছোট ভাই অসীম বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা মরদেহ ঘরের বাইরে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইত্যেমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলেও জানান ওসি। নিহত অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, ঘটনার রাতে আমি ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মন্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মন্ডললের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরের বারেন্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়। তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মন্ডল বলেন, অশোক মন্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলো। তবে সে মাঝে মাঝে একটু নেশা করতো। আমার জানা মতে তার কোন শক্র নেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
