|
স্কুলে প্রধান শিক্ষকের রূপচর্চা, ভিডিও করায় সহকারী শিক্ষককে কামড়
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্কুলে প্রধান শিক্ষকের রূপচর্চা, ভিডিও করায় সহকারী শিক্ষককে কামড় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, উত্তর প্রদেশের উন্নাও জেলার ডান্ডামাউ গ্রামের বিঘাপুর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রধান শিক্ষক সঙ্গীতা সিংয়ের কার্যকলাপের ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেটদুনিয়ায়। সহকারী শিক্ষক আনাম খান সঙ্গীতার ফেসিয়ালের পাশাপাশি ভিডিওতে নিজের হাতের কামড়ের দাগও দেখিয়েছেন। প্রধান শিক্ষকের কাণ্ড হাতেনাতে ধরবেন এই ভেবে স্কুলের রান্নাঘরে ক্যামেরা অন করে গিয়েছিলেন আনাম। সেই সময় ফেসিয়াল প্রায় শেষের পথে। প্রধান শিক্ষক সঙ্গীতা সিংয়ের মুখের সামনে ক্যামেরা ধরে ‘ভেরি গুড’ বলতে শোনা যায় তাঁকে। এর পরই চেয়ার থেকে উঠে তেড়ে আসেন সঙ্গীতা। আনামের অভিযোগ, তাঁকে তাড়া করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সঙ্গীতা। এ সময় আনামকে ধরে মারধর করেন। এমনকি হাতে কামড়ও বসান। আনামের হাত থেকে রক্ত বের হওয়ার বিষয়টিও ভিডিওতে দেখানো হয়। পরবর্তীতে আহত ওই শিক্ষককে স্থানীয় হাপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিঘাপুর থানায়। ক্লাসের সময় সঙ্গীতা সিং রূপচর্চাতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ দায়ের করেছেন সহকারী শিক্ষক। খবর পাওয়া মাত্র সেখানকার শিক্ষা অফিসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
