নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল
সেক মোহাম্মদ আফজাল ,ফরিদপুর
প্রকাশ: Monday, 22 April, 2024, 12:01 PM
নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নগরকান্দা উপজেলায় ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তফসিল ঘোষিত শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য কাজী শাহজামান বাবুল এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সেলিম।মনোনয়ন পত্র গ্রহন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। মনোনয়ন পত্র গ্রহন করার খবর নিশ্চিত করে তিনি বলেন আগামী ২১ মে নির্বাচন সুস্ঠ ও সুন্দর করার জন্য উপজেলা প্রশাসন প্রস্তত রয়েছে। ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত নগরকান্দা উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৪ শত ৯৭ জন। এর মধ্যে ৮৮ হাজার ৭৪ জন পুরুষ ও ৮১ হাজার ৪ শত ২০ জন নারী ভোটার রয়েছে।