|
অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
নতুন সময় ডেস্ক
|
![]() অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা। বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি। এ ভাষাতেই দর্শকদের হাসান ও কাঁদান। অলিউল হক রুমি যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা ‘দৈনিক ইত্তেফাক’র সম্পাদনা সহকারী ছিলেন। ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন রুমি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
