|
আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
|
![]() আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সোমবার ২২ এপ্রিল থেকে বুধবার ২৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন ইব্রাহিম রাইসি। এসময় সঙ্গে তার স্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও একজন ব্যবসায়ী প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। দ্য নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ রাইসির সফরকে ঘিরে যে নিরাপত্তা গ্রহণ করেছে সেটি ইরানের নিরাপত্তা স্কোয়াডের সদস্যরা পরখ করেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে প্রায় সব আইন-প্রয়োগকারী সংস্থা, ন্যাশনাল কাউন্টার-টেররিজম অথরিটি এবং গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে নিরাপত্তার বিষয়ে মাঠে রয়েছে। সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রাদেশিক নেতারাও বৈঠকে থাকবেন। এই সফরে প্রতিবেশী দেশগুলি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে ও বাণিজ্য, সংযোগ, জ্বালানি, কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য বিস্তৃত এজেন্ডা নিয়ে আলোচনা থাকবে। প্রেসিডেন্ট রাইসির সফরটি তাৎপর্যপূর্ণ কারণ দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে, বিশেষ করে পাক-ইরান গ্যাস পাইপলাইন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
