ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে মুয়াজ্জিনের অবৈধ প্রেম, বিয়ের দাবীতে দশম শ্রেণির ছাত্রীর অনশন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 21 April, 2024, 6:19 PM

কুড়িগ্রামে মুয়াজ্জিনের অবৈধ প্রেম, বিয়ের দাবীতে দশম শ্রেণির ছাত্রীর অনশন

কুড়িগ্রামে মুয়াজ্জিনের অবৈধ প্রেম, বিয়ের দাবীতে দশম শ্রেণির ছাত্রীর অনশন

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের অবৈধপ্রেম নিয়ে চলছে কানাঘুসা। বিয়ের দাবীতে দশম শ্রেণির এক ছাত্রী ওই মুয়াজ্জিনের বাড়িতে এসে অনশন শুরু করায় এই কানাঘুসা প্রকাশ্য হয়।স্থানীয়দের সাফ কথা এর একটা আইনী ব্যবস্থা নিতে হবে।

জানা যায়, আবু রায়হান (২৩) নামের অভিযুক্ত ওই জামে মসজিদের মুয়াজ্জেম দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর সাথে অবৈধ প্রেম করে আসছিলো। এ বিষয়ে ইতোমধ্যে তার বাড়ির এলাকা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত বেশ কিছুদিন থেকে কানাঘুসা চলে ১৯ এপ্রিল শুক্রবার ওই ছাত্রী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এখন বিয়ে করতে রাজি না হওয়ায় বিয়ের দাবী নিয়ে মুয়াজ্জিন আবু রায়হানের বাড়িতে অনশন শুরু করে।
অপরদিকে নিজ বাড়িতে ওই ছাত্রীর
উপস্থিতি টের পেয়ে মুয়াজ্জিন রায়হান সহ তার বাড়ির সকল সদস্য দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান।

স্থানীয়রা ইমাম-মুয়াজ্জিনদের এধরনের অপকর্মে লজ্জিত বলে জানান। তারা বলেন,  গুটি কয়েক খারাপ মানুষের জন্য ভালো মানুষদের অপমান হতে হয়, লজ্জা পেতে হয়। এধরনের অপকর্মকারীদের দৃষ্টান্ত মূলক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status