কুড়িগ্রামের কৃতিসন্তান এড.এস এম আব্রাহাম লিংকন- এর নাগরিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 21 April, 2024, 6:16 PM
কুড়িগ্রামের কৃতিসন্তান এড.এস এম আব্রাহাম লিংকন- এর নাগরিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের কৃতিসন্তান এ্যাড.এস এম আব্রাহাম লিংকন- এর নাগরিক সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় কুড়িগ্রামের সিনিয়র আইনজীবী কে এস আলী আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত সকলের মতামতে আগামী ১১ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মোড়স্হ শেখ রাসেল অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম সামিউল হক নান্টু, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজ, হিন্দু কল্যান ট্রাষ্টি বোর্ডের সদস্য উদয় শংকর চক্রবর্তী, সুজনের সভাপতি খায়রুল আনম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মানিক চৌধুরী, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, শাহানুর রহমান, আশির দশকের ছাত্র নেতা এমদাদুল হক এমদাদ, মাজেদ আলী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ মিলন, সগযোগী অধ্যাপক শাহীন, সহযোগী অধ্যাপক ডঃ নাজু, স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল মালেক, মোনাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, আওয়ামীলীগের সহ-সভাপতি ছানালাল বকসী, প্রেসক্লাবের সহ-সভাপতি একরামুল হক সম্রাট, যুগ্ম সম্পদ মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক এবং সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য, সাংবাদিক এম রহমান রঞ্জু, শাহীন আহমেদ, ইউসুফ আলমগীর প্রমুখ।
উল্লেখ্য যে, দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'স্বাধীনতা পুরস্কার' অর্জন করেছেন কুড়িগ্রামের কৃতি সন্তান , বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী, লেখক ও মুক্তিযুদ্ধের গবেষক, উত্তরবঙ্গ জাদুঘর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- অ্যাডভোকেট এস. এম. আব্রাহাম লিংকন। সমাজ সেবার জন্য তাঁকে উল্লেখিত পুরুস্কারে পুরুস্কৃত করা হয়।
তাঁর সংবর্ধনাকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে একটি প্রসপেক্টাস প্রকাশের উদ্যোগ গ্রহন করা হয়। এ জন্য আগ্রহীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে ( ২০০/২৫০ শব্দের মধ্যে) সংবর্ধনা প্রস্তুতি কমিটির কাছে লেখা জমা দেয়ার আহবান জানানো হয়েছে।