ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শেরপুর সদর হাসপাতালে র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ আটক ২
মোঃ খোকন মিয়া, শেরপুর
প্রকাশ: Sunday, 21 April, 2024, 6:02 PM

শেরপুর সদর হাসপাতালে র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ আটক ২

শেরপুর সদর হাসপাতালে র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ আটক ২

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি নেশাজাতীয় ঔষধসহ ২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২০ এপ্রিল শনিবার দুপুরে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাহীন (২২), পৌরসভাধীন নারায়নপুর মহল্লার গিয়াস উদ্দিনের ছেলে আকাশ (৩৩)।

জানা গেছে, জেলা সদর হাসপাতাল থেকে তাদের কমিশনভিত্তিক ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা, হাসপাতাল চত্বরে মাদক সেবন, ক্রয়-বিক্রয়, হাসপাতালে কর্মরত স্টাফ ও রোগীদের সাথে খারাপ ব্যবহার এবং রোগীদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ও ছিনতাইয়ের ঘটনার তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ শনিবার দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ ও জিএমএ মুনিব, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, শেরপুর র‌্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মো. আবরার ফয়সাল সাদীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জানান, সরকারী ওষুধসহ দুইজন মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। যেহেতু তাদের আটকের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের আওতায় পড়ে না, তাই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status