ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় পিতা-পুত্রের মৃত্যু
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Sunday, 21 April, 2024, 5:59 PM

সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় পিতা-পুত্রের মৃত্যু

সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় পিতা-পুত্রের মৃত্যু

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের লোকনাথ ব্রক্ষ্মচারীর আশ্রম থেকো পূজা শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় পিতা পুত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা।

 শনিবার (২০ এপ্রিল) সকালের দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুরেষ ডাকুয়া (৩৫) ও ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)। নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া

কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালের দিকে তারা খবর পান কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। এই খবর শুনে তারা সেখানে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাদের দুজনকে ঢাকা মেডিকেলে আসেন। তবে ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।

আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রাম। গ্রামে টেইলার্সের দোকান রয়েছে তার স্বামী সুরেষের। গত শনিবার গ্রাম থেকে স্বামী সন্তানসহ নারায়ণগঞ্জে “বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে” এসেছিলেন পূজার জন্য। সেখান থেকে আজ সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কেওঢালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। আর তাদের পেছনে ব্যাগ হাতে পার হচ্ছিল শিশুটির মা। এসময় একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে৷ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির লাশ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status