|
শিশুকে দিয়ে বাড়ি বাড়ি চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরাল, অতপর....
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিশুকে দিয়ে বাড়ি বাড়ি চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরাল, অতপর. ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই নারী এক শিশুকে নিয়ে লিফট থেকে বের হয়ে ওই ফ্ল্যাটের সামনে দাঁড়ান। এরপর শিশুটি ফ্ল্যাটের দরজায় হাত দিয়ে খোলা কিনা সেটি যাচাই করে। দরজা খোলা পেয়ে শিশুটি ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। কয়েক সেকেন্ডের মধ্যে তার সাথে এক নারীও ভেতরে প্রবেশ করেন। এরপর ওই নারী বের হয়ে আসেন, পেছনে পেছনে শিশুটিও বের হয়ে আসে। এরপর তিনজন সিঁড়ি দিয়ে নিচে নামে। কিছুক্ষণ পর তারা আবার ওই ফ্ল্যাটের সামনে যায়। শিশুটি আবার যাচাই করে দরজা খোলা কিনা। এরপর খোলা পেয়ে শিশুটি আবার ফ্ল্যাটের ভেতরে যায়, আর দুই নারী সিঁড়ি দিয়ে নিচে নামেন। কিছুক্ষণের মধ্যে শিশুটির পেছনে পেছনে ফ্ল্যাটে প্রবেশ করে এক নারী। আর আরেকজন সিঁড়িতে পাহারা দিতে থাকেন। প্রায় তিন মিনিট পর ব্যাগভর্তি মূল্যবান সামগ্রী নিয়ে বের হয়ে যান ওই নারী। তারপর দ্রুত ওই বাসা ছাড়েন তারা। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর শুক্রবার (৫ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সানারপাড় থেকে চোর চক্রের দুই নারী এবং তাদের স্বামীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই দুই নারী সম্পর্কে ভাবি ও ননদ। এ চক্রে রয়েছেন তাদের স্বামীরাও। মিরপুরের ডিওএইচএসসহ বিভিন্ন চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রটিকে চিহ্নিত করার পর শুক্রবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় তাদের বাসা থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার টাকা, স্বর্ণ, মোবাইল ও ল্যাপটপ। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এই চক্রটি শুধু রাজধানী নয় কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় চুরি করতো তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
