|
তামিমের বিষয়ে যা জানালেন প্রধান নির্বাচক
নতুন সময় ডেস্ক
|
![]() তামিমের বিষয়ে যা জানালেন প্রধান নির্বাচক এবার দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দেশের একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, আমরা গণ্ডির মধ্যে রয়েছি। যেকোনো ক্রিকেটারের সঙ্গেই আমাদের হাই-হ্যালো হয়। তামিমকে কে না দলে চায়, সবাই তাকে দলে চায়। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতে পারি কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ২২ গজ মাতিয়েছেন তামিম ইকবাল। তারপর বেশ চড়াই উতরাই, আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গিয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে যাওয়া, প্রধানমন্ত্রীর অনুরোধে পুনরায় ফিরে আসা। তারপর বিশ্বকাপের দল থেকে ছিটকে যাওয়া কি হয়নি এই সময়ে। সবকিছুকে পেছনে ফেলে বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। টুর্নামেন্টে সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
