ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
নতুন রূপে আসছে সালমান শাহের দুই গান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2024, 1:38 AM

নতুন রূপে আসছে সালমান শাহের দুই গান

নতুন রূপে আসছে সালমান শাহের দুই গান

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। অকালপ্রয়াত এই নায়ক অভিনীত সিনেমার গানগুলো আজও বেশ উপভোগ্য। তাই এবার নতুন করে আসতে চলেছে তার অভিনীত দুটি গান।

জানা যায়, ‘আনন্দ অশ্রু’ ছবির জনপ্রিয় দুই গান ‘তুমি মোর জীবনের ভাবনা’ ও ‘তুমি আমার এমনই একজন’ নতুন করে তৈরি হয়েছে। কথা ও সুর ঠিক রেখে সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস ও স্মরণ।

ভিডিওচিত্র নির্মাণ করেছেন সালমান শাহ অভিনীত ‘প্রেম পিয়াসী’ ছবির পরিচালক রেজা হাসমত। আর তাতে মডেল হয়েছেন ডি এম মাসুদ। মধুপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে গান দুটির চিত্রায়ণ।

রেজা হাসমত বলেন, সালমান শাহকে খুব কাছ থেকে দেখেছি। তার অভাব চলচ্চিত্রের মানুষ আজও প্রতি মুহূর্তে অনুভব করছেন।

তিনি আরও বলেন, সালমান শাহের প্রতি ভালোবাসা থেকেই গান দুটি নতুন করে নির্মাণ করেছি। চেষ্টা করেছি সালমানভক্তদের দারুণ কিছু উপহার দিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status