ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
থানচিতে কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2024, 10:01 PM
সর্বশেষ আপডেট: Thursday, 4 April, 2024, 11:11 PM

থানচিতে কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি

থানচিতে কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি

বান্দরবানের থানচি বাজার এলাকায় পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলি চলছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোলাগুলি শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সৌকত শাহিন। গোলাগুলির ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা এবং একটি বিজিবি ক্যাম্প। থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট।

গতকাল বুধবার দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তারা থানচি বাজার ঘিরে ফেলে। ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status