ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন
প্রকাশ: Thursday, 4 April, 2024, 9:50 PM

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত জামিন মঞ্জুর করেন।

অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নসহ কয়েকজন আইনজীবী মামুনুল হকের জামিনের পক্ষে শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। জামিন শুনানির সময়ে মামুনুল হক আদালতে অনুপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আমরা জামিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। মেডিকেল বোর্ডের রিপোর্ট তুলে ধরেছি। রিপোর্টে বাদী বলেছেন স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। মামুনুল হকের সঙ্গে বিবাহের সম্পর্ক চলমান রয়েছে। সেই সঙ্গে বাদীর ছেলে আদালতে সাক্ষ্য দিয়েছেন তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিবাহ হয়েছে। আদালত বিষয়গুলো বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেছেন।

এদিকে মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সাক্ষ্য ও জেরা চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status