|
ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটি মানুষ, ছুটি ২ দিন বাড়ানোর দাবি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটি মানুষ, ছুটি ২ দিন বাড়ানোর দাবি বুধবার (২৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ৯ ও ১০ এপ্রিল প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে। অথচ আমাদের গণপরিবহনগুলোতে ২২ থেকে ২৫ লাখের মতো মানুষ বহন করার সক্ষমতা আছে। এমন পরিস্থিতিতে ঈদের আগে ছুটি না বাড়ালে দেশের সব পথে যাতায়াত পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। তাই ৮ ও ৯ এপ্রিল মোট দুই দিন ঈদের ছুটি বাড়ানো হলে ৫ এপ্রিল থেকে সবাই স্বাচ্ছন্দ্যে, ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। গণপরিবহন সংকট ও যাত্রী ভোগান্তি থেকেও মুক্তি মিলবে। যাত্রী কল্যাণ সমিতি জানায়, এবারের ঈদে ঢাকা ছাড়বেন এক কোটি ৫০ লাখ যাত্রী। যেমন: ঢাকা থেকে এক কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখ এবং আশপাশ থেকে আরও আট লাখ যাত্রী ঈদ উদযাপন করতে নিজেদের গন্তব্যে যাবেন। যাত্রী কল্যাণ সমিতি আরও জানায়, এবারের ঈদে বাস-মিনিবাসে ৩০ লাখ, লঞ্চে ৬০ লাখ, ট্রেনে চার লাখ, উড়োজাহাজে এক লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, কার-জিপ-মাইক্রোবাসে ৩৫ লাখ এবং বাস-ট্রেনের ছাদ, খোলা ট্রাক ও পণ্যবাহী গাড়িতে ১৮ লাখ যাত্রী ভ্রমণ করবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
