ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি ওমর সানীর রেস্তোরাঁর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 March, 2024, 9:27 PM

রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি ওমর সানীর রেস্তোরাঁর

রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি ওমর সানীর রেস্তোরাঁর

সিনেমায় অনেকদিন ধরেই অনিয়মিত নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বেশ কিছুদিন আগেই মনোনিবেশ করেছেন ব্যবসায়। তাঁর নতুন রেস্তোরাঁ ‘চাপওয়ালা’ গতকাল ২৩ মার্চ, রাতের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়েছে প্রতিষ্ঠানটির কয়েকটি শাখা। এর মধ্যে সাভারের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়।

ওমর সানী বলেন, ‘সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। বলা যায় সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার-দাবার পরিবেশন করে এলাকায় বেশ সাড়া ফেলেছে। দিন দিন চাপওয়ালার প্রতি সবার আগ্রহ বাড়ছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই যখন বাসায় চলে এসেছি, তখন প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের বিরাটাকার সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরও বলেন, ‘এই ঝড়ে ব্যবসায়িকভাবে আমার বেশ ক্ষতি হয়েছে। আসলে প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরও মানুষের মন তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। দিনরাত অনেক শ্রম দিয়ে কষ্ট করে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো।’

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে ওমর সানী অভিনীত সিনেমা ‘ডেডবডি’। ঈদে মুক্তির মিছিলে এগিয়ে আছে সিনেমাটি। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status