ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বাগমারায় সমাজকল্যাণ মন্ত্রীর নিরাপত্তায় আসা পুলিশের গাড়িতে হামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 March, 2024, 1:36 PM

বাগমারায় সমাজকল্যাণ মন্ত্রীর নিরাপত্তায় আসা পুলিশের গাড়িতে হামলা

বাগমারায় সমাজকল্যাণ মন্ত্রীর নিরাপত্তায় আসা পুলিশের গাড়িতে হামলা

রাজশাহীর বাগমারায় মন্ত্রীর নিরাপত্তা দিতে আসা পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে সদ্য নির্বাচিত এমপি আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনী। পরে চালক দ্রুত গাড়িটি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে নিজেকে রক্ষা করে। 

জানা গেছে, গতকাল সকালে বাগমারার তাহেরপুর পৌরসভায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সাথে মতবিনিময় সভা সহ বিকেলে জামগ্রামের ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদানের জন্য সফরে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি। মন্ত্রীর সেই সফরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাহেরপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তাহেরপুর বাজারে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি পৌঁছার আগেই বাগমারা থানা সহ কয়েকটি পুলিশ তদন্ত কেন্দ্রে এবং ঝিকরা পুলিশ ফাঁড়ি থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। 

এদিকে বেলা ১১ টার দিকে ঝিকরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বেশ কয়েকজন পুলিশ নিয়ে তাহেরপুর হরিতলায় আসে পুলিশকে উপহার দেয়া সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের স্টিকার সম্বলিত একটি পিকআপ। মন্ত্রীর নিরাপত্তা প্রদানে আসা সেই পিকআপ থেকে পুলিশ সদস্যরা নামার আগেই সেখানে অবস্থান নেয়া এমপি আবুল কালাম আজাদের শতাধিক ক্যাডার ওই গাড়িতে হামলা করে। 

পুলিশের ওই পিকআপ চালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পুলিশ সদস্যদের নামিয়ে দেয়ার উদ্দেশ্যে তাহেরপুরে আসছি। হরিতলা মোড়ে হালকা ব্রেক দিয়েছি পুলিশ সদস্যদের নামানো জন্য। এ সময় দ্রুত হামলাকারীরা এসে অতর্কিত ভাবে গাড়িটি ঘিরে ধরে আর স্টিকার তুলে ফেলতে লাগে। সেই সাথে লাথি মারতে থাকে। এছাড়াও অনেক কথা বলেছে। পরে নিরাপত্তার স্বার্থে গাড়িটি সেখান থেকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিই। 

ঝিকরা পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে কথা বলে জানা গেছে, মন্ত্রী মহোদয়ের নিরাপত্তায় সকালে তাহেরপুরে পুলিশ পাঠানো হয়। পুলিশ সদস্যরা যে গাড়িতে সেখানে গেছে সেটা সাবেক এমপির উপহার দেয়া। সেই গাড়ি থেকে পুলিশ সদস্যরা নামার আগেই হামলার ঘটনা ঘটেছে। এটা ঠিক করেনি তারা। গাড়িতো আর এমপির না। এটি পুলিশকে দেয়া হয়েছে। পুলিশ আইন শৃংখলার স্বার্থে প্রয়োজনে ব্যবহার করে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status